মতিঝিল কিচেন ইয়ার্ডের ভিআইপি রুমে গত ২৯ আগস্ট বরিশাল বিভাগ সমিতির সহসভাপতি আবুল কাসেম এবং প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার আলোর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু। বক্তব্য রাখেন- সমিতির উপদেষ্টা ও এনবিআরের সাবেক সদস্য আবুল কাসেম, সহসভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস ছোবাহান, অবসরপ্রাপ্ত জেলা জজ আবদুর রব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আকন্দ, অধ্যাপক মো: সবুজ আলম, ওয়াহিদ মুরাদ, ড. নাঈম হোসেন মিয়া, এম মহিউদ্দিন (ভোলা সমিতি), ভোলা সমিতির সহসভাপতি মাকসুদ মালটিয়া, মো: আব্দুল মান্নান, আবদুর রহমান নীরব। মুনাজাত পরিচালনা করেন সোনালী ব্যাংকের ইমাম হাফেজ মো: তৈয়ব। বিজ্ঞপ্তি।



