ইউক্রেনযুদ্ধ বন্ধ করে টেকসই সমাধানের আহ্বান মোদির

Printed Edition

দ্য হিন্দু

ইউক্রেনের রক্তক্ষয়ী সঙ্ঘাত বন্ধ করে দ্রুত টেকসই সমাধানের দিকে ধাবিত হতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক চলাকালে মোদি স্পষ্ট ভাষায় বলেন, দীর্ঘায়িত ও ‘অন্তহীন যুদ্ধ’ থেকে উভয় পক্ষকে বের হয়ে অবিলম্বে যুদ্ধবিরতির প্রক্রিয়ায় এগোনো প্রয়োজন। জবাবে রুশ প্রেসিডেন্টও তার এ অবস্থান সমর্থন করে জানান, মস্কো ইতিবাচকভাবেই সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আয়োজিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উল্লেখ্য, চীন, ভারত, পাকিস্তান, বেলারুশ ও রাশিয়ার মতো প্রভাবশালী সদস্য দেশগুলোকে নিয়ে গঠিত এই আঞ্চলিক জোটের মঞ্চেই ইউক্রেন পরিস্থিতির অবসানে আলোচনা পুনঃসূচনা লাভ করে।