রাকাব ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানের যোগদান

Printed Edition

বগুড়া অফিস

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দ্বারা পদোন্নতিপ্রাপ্ত হয়ে কাজী আব্দুর রহমান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর রাজশাহীর প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার যোগদান করেছেন। এর পূর্বে তিনি জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। রূপালী ব্যাংকে চাকরিকালীন তিনি ব্যাংকের বিভিন্ন শাখা প্রধান, জোনাল হেডসহ রাজশাহী, রংপুর ও ঢাকা (দক্ষিণ)-এর বিভাগীয় প্রধান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় বিশ^বিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ¯œাতকোত্তর এবং খুলনা বিশ্ববিদ্যালয় হতে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস।