বেবিচকের সিভিল এভিয়েশন মাস্টার প্লানিং ওভারভিউ কর্মশালা উদ্বোধন

Printed Edition

দেশের বেসামরিক বিমান চলাচল খাতের টেকসই, পরিকল্পিত ও ভবিষ্যতমুখী উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর উদ্যোগে রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “ঈরারষ আরধঃরড়হ গধংঃবৎ চষধহহরহম ঙাবৎারব”ি শীর্ষক কর্মশালার উদ্বোধন হয়েছে। কর্মশালাটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি সমন্বিত ঈরারষ আরধঃরড়হ গধংঃবৎ চষধহ (ঈঅগচ) প্রণয়নের আনুষ্ঠানিক যাত্রা সূচনার অংশ হিসেবে আয়োজন করা হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার পরিচালনায়, ওঈঅঙ এঙখউ সনদপ্রাপ্ত সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ঈঅঅই) সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। অনুষ্ঠানে এঁবংঃ ড়ভ ঐড়হড়ৎ হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ওঈঅঙ) বিশিষ্ট বিশেষজ্ঞ মোহাম্মদ এল আমিরি। তিনি বিশ্বের বিভিন্ন দেশের ঈরারষ আরধঃরড়হ গধংঃবৎ চষধহহরহম-এর অভিজ্ঞতা, পরিকল্পনা প্রণয়নের পদ্ধতি, কৌশলগত গুরুত্ব এবং বাংলাদেশের জন্য একটি কার্যকর জাতীয় মাস্টার প্ল্যান প্রণয়নের সম্ভাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিজ্ঞপ্তি।