ক্রীড়া ডেস্ক
উইম্বলডন ২০২৬-এর প্রথম রাউন্ডেই আবেগ, চমক ও নাটকীয়তায় ভরা এক দিন দেখল টেনিস বিশ্ব। দীর্ঘ বিরতির পর এককে কোর্টে ফেরা কিংবদন্তি সেরেনা উইলিয়ামস লড়াই করেও বিদায় নিয়েছেন, অন্য দিকে বর্তমান চ্যাম্পিয়ন ইগা সিওনতেক শিরোপা রক্ষার অভিযান শুরু করেছেন কঠিন জয় দিয়ে।
সেন্টার কোর্টে দর্শকদের উচ্ছ্বসিত সমর্থনের মধ্যে খেলতে নামেন ৪৪ বছর বয়সী সেরেনা। ২০২২ সালে পেশাদার একক টেনিস থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ার পর এটিই ছিল তার প্রথম একক ম্যাচ। তবে প্রত্যাবর্তনের গল্প রূপকথার মতো হয়নি।
অস্ট্রেলিয়ার ২০ বছর বয়সী মায়া জয়েন্ট দুর্দান্ত পারফরম্যান্সে সেরেনাকে ৬-৩, ৬-৭ (৬/৮), ৬-৩ সেটে হারিয়ে দেন। দ্বিতীয় সেটে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সেরেনা, কিন্তু শেষ সেটে আর ছন্দ ধরে রাখতে পারেননি। এর ফলে টানা তৃতীয়বার উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো সাতবারের চ্যাম্পিয়নকে।
এই ম্যাচের মাধ্যমে সেরেনা ওপেন যুগে উইম্বলডনের নারী এককে অংশ নেয়া দ্বিতীয় সর্বোচ্চ বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েন। তার ওপরে আছেন কিংবদন্তি মার্টিনা নার্ভাটিলোভা।
অন্য দিকে নারী এককের শিরোপাধারী শিয়নতেক শুরুতে দাপট দেখালেও পরে কঠিন পরীক্ষার মুখে পড়েন। যুক্তরাষ্ট্রের টেনলরের বিপক্ষে তিনি ৬-১, ২-৬, ৬-৩ সেটে জয় পান। দ্বিতীয় সেটে একাধিক অনাকাক্সিক্ষত ভুল করলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতায় ম্যাচ নিজের করে নেন পোলিশ তারকা। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ সাবেক বিশ্ব এক নম্বর ক্যারোলিনা প্লিসকোভা।
আরেক শিরোপাপ্রত্যাশী এলেনা রাইবাকিনাও তিন সেটের লড়াই শেষে পরের রাউন্ড নিশ্চিত করেছেন। গত বছরের রানার্সআপ আমান্ডা সহজ জয় পেয়েছেন।
পুরুষ এককে আলেকজেহুার জাভেরেভ কঠিন লড়াইয়ের পর জয় তুলে নেন। তবে বড় চমক উপহার দেন ফিনল্যান্ডের ওট্টো ভিরতানের, যিনি চতুর্থ বাছাই বেন শেলটনকে বিদায় করেন। অন্য দিকে টেনলর ফিটজ ও আলেক্ষ দ্য মিনাউর সরাসরি সেটে জিতে পরের রাউন্ডে উঠেছেন।
উইম্বলডনের প্রথম দিনেই তাই স্পষ্ট এবারের আসরে অভিজ্ঞতা, প্রত্যাবর্তন ও নতুন প্রজন্মের লড়াই সমানভাবে আলোচনার কেন্দ্রে থাকবে।



