মালদ¦ীপের বিপক্ষে জিততে হবে মারুফ বাহিনীকে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মালদ্বীপের ডায়মন্ড জুবিলী ফুটবল টুর্নামেন্টে টানা দুই ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর গত পরশু রাতে আফগানিস্তানের বিপক্ষেও গোলশূন্য ড্র। ম্যাচে মারুফুল হক বাহিনীর একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়। দুই ড্রয়ের ফলে বাংলাদেশ দলের পয়েন্ট ২। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের পয়েন্ট চার করে। ফলে ফাইনালে যেতে হলে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে জিততে হবে মেহেদী হাসান শ্রাবণদের। সাথে বিবেচনায় নিয়ে হবে গোল পার্থক্য। কারণ আফগানিস্তান ১-০ গোলে মালদ্বীপকে এবং পাকিস্তান ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। আগামীকাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এরপর বাংলাদেশ- মালদ্বীপ ম্যাচ। যদি পাক-আফগান ম্যাচ ড্র হয় তখন তাদের পয়েন্ট হবে ৫ করে। তখন বাংলাদেশকে জয়ের পাশাপাশি গোল বাড়ানোর দিকেও নজর দিতে হবে। তবে পাক-আফগান ম্যাচ ড্র হলেই বাংলাদেশের শুধু জয়ের বাধ্যবাধকতা দাঁড়াবে মালদ্বীপের বিপক্ষে। উল্লেখ পয়েন্ট তালিকার সেরা দুই দলই ফাইনালে যাবে।