পিডিবির সাবেক সদস্য প্রকৌশলী মো: ফজলুল হকের ইন্তেকাল

Printed Edition

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক সদস্য (বিতরণ) প্রকৌশলী মো: ফজলুল হক (৭৭) গত বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী চার সন্তান, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রেজাউল করিম গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রকৌশলী মো: ফজলুল হক ১৯৭৪ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মরহুম প্রকৌশলী ফজলুল হকের জানাজার নামাজ শাহবাগ চাঁদ মসজিদে (সাবেক পিজি হাসপাতালের উত্তরে, সাকুরার পিছনে) অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।