দ্য ইকোনমিক টাইমস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’- এ ফ্রান্স যদি যোগ না দেয়, তাহলে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর শতকরা ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। একইসাথে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছ থেকে পাওয়া একটি ব্যক্তিগত বার্তাও তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন তিনি।
গ্রিনল্যান্ডের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান নিয়ে বিদ্রুপ করেছে প্যারিস। ট্রাম্প ডেনমার্কের অধীনে থাকা আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ডের প্রতি এত আগ্রহী এ নিয়ে কথা বলেছে দেশটি। এর পরই ফ্রান্সের বিরুদ্ধে এই তীব্র আক্রমণ শুরু করেন ট্রাম্প।
বোর্ড অব পিস প্রসঙ্গে তিনি বলেন, আমি তার (ইমানুয়েল ম্যাক্রোঁ) ওয়াইন আর শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাবো। তখন তিনি যোগ দেবেন। তবে না দিলেও আমার কিছু যায় আসে না। মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের তদারকির জন্য এই বোর্ডের ধারণা দেয়া হলেও এর ঘোষণাপত্রে কেবল ফিলিস্তিনি ভূখণ্ডেই এর ভূমিকা সীমাবদ্ধ রাখা হয়নি। পরে ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা প্রকাশ করেন ট্রাম্প। সেখানে ফরাসি প্রেসিডেন্ট লিখেছেন, ইরান ও সিরিয়া ইস্যুতে দু’জনের মধ্যে মতৈক্য রয়েছে। তবে ট্রাম্প ‘গ্রিনল্যান্ড নিয়ে কী করছেন’ তা তিনি বুঝতে পারছেন না।



