লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৮৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আল বাশার একাডেমি। গতকাল মঙ্গলবার সকালে হাজিরপাড়া আল বাশার একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের প্রকাশক ও আল বাশার একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুল হুদা (এফসিএ)। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ মহি উদ্দিন। প্রধান শিক্ষক রেহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উত্তর জয়পুর শাখার প্রধান শিক্ষক সাজেদা খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। একই সাথে তাদের মায়েদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কর্তৃপক্ষ জানায়, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আটবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। লক্ষ্মীপুর প্রতিনিধি।
বৃত্তিপ্রাপ্ত ১৮৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
Printed Edition



