ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়াকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। ব্যাংককে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল। ম্যাচসেরা হন লতা মণ্ডল। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নারীরা আগামী ২০ ফেব্রুয়ারি সেমিফাইনালে লড়বে পাকিস্তানের বিপক্ষে। টস জয়ী বাংলাদেশ লতা মণ্ডলের সর্বোচ্চ ৪৮ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে বাংলাদেশ। জবাবে মালয়েশিয়া ৯ উইকেটে ৬১ করে। তিন উইকেট নেন ফাতেমা জাহান।



