খুলনায় চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম থেকে যুবক গ্রেফতার

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা মেট্্েরাপলিটন পুলিশ (কেএমপি) চাঁদাবাজির অভিযোগে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খান (২৭) নামে এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিনগত রাতে চট্টগ্রামের হালিশহরের নীলাচল আবাসিক এলাকা থেকে চারটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড ও নগদ ১১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

গতকাল কেএমপির গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় মহানগর ডিবি পুলিশ প্রধান মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, হাসিব খান ‘বি কোম্পানির’ নাম ব্যবহার করে নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, বিশেষ করে চাকরিজীবী, ব্যবসায়ী, চিকিৎসকসহ বিভিন্ন ব্যক্তির কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি ও আদায় করতেন। এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম হালিশহর থানার নীলাচল আবাসিক এলাকা থেকে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খানকে গ্রেফতার করে।