শিশুদের কুইজ শো জিনিয়াস কিডস-এর ২য় রাউন্ড

Printed Edition
শিশুদের কুইজ শো জিনিয়াস কিডস-এ অংশগ্রহণকারীরা :  নয়া দিগন্ত
শিশুদের কুইজ শো জিনিয়াস কিডস-এ অংশগ্রহণকারীরা : নয়া দিগন্ত

পবিত্র মাহে রমজানে জিটিভির পর্দায় শুরু হচ্ছে শিশুদের জনপ্রিয় কুইজ শো ‘জিনিয়াস কিডস-সিজন-৩’-এর ২য় রাউন্ড।

প্রথম রাউন্ডের বিজয়ী সবাই ২য় রাউন্ডে অংশ নিবে। সেই সাথে প্রথম রাউন্ডে পরাজিত টিমের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ২টি টিম এই রাউন্ডে সুযোগ পাবে।

অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যায় ৬টা ৩০মিনিটে সম্প্রচার হয়। পাশাপাশি অনুষ্ঠানটি দেখা যায় কিডস ক্রিয়েশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জ্ঞানভিত্তিক এই প্রতিযোগিতাটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

১১ রমজানে অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছে তানযীমুল উম্মাহ মাদরাসা, রাজশাহী বনাম নিবরাস মাদরাসা বনশ্রী। ১২ রমজানে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, খুলনা শাখা বনাম ময়মনসিংহের গফরগাঁওয়ের কুরচাই সর: প্রাথ: বিদ্যালয়।

১৩ রমজানে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ (চামেলি শাখা) বনাম আইইএস স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা। ১৪ রমজানে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, খুলনা শাখা বনাম গ্লোবাল পিস ইন্টারন্যাশনাল স্কুল, বসিলা ১৫ রমজানে ২য় রাউন্ডের কুইজ শোতে অংশ নিবে বরিশালের ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল, বনাম নিবরাস মাদরাসা, বনশ্রী। কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ এর সার্বিক তত্তাবধানে এবং আহসান হাবিব খান এর উপস্থাপনায় অনুষ্ঠানটির পরিচালনা করেছেন- আব্দুল্লাহিল কাফি ও হাবীবুল্লাহ শিকদার।

আকিজ প্লাস্টিকস নিবেদিত অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এবং কো-স্পন্সর হিসেবে আছে রিচম্যান, লুবনান, ইনফিনিটি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানটি প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক নয়া দিগন্ত। বিজ্ঞপ্তি।