ক্রীড়া প্রতিবেদক
দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গত ঝাড়খন্ডের রাঁচিতে অনুষ্ঠিত মেয়েদের বিভাগে বাংলাদেশ ১-২ সেটে স্বাগতিক ভারতের কাছে হেরে রানার্সআপ হয়। অন্যদিকে পুরুষ বিভাগের স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ ২-০ সেটে ভুটানকে হারিয়ে তৃতীয় হয়েছে। সেরা খেলোয়াড় রাসেল ও রাহিদুল ইসলাম অপু। ভারত থেকে এ তথ্য জানান থ্রোবলের কর্মকর্তা বি এম শহিদুজ্জামান।



