ন্যাশনাল ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition
ন্যাশনাল ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ন্যাশনাল ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৬ গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এ ছাড়া উপস্থিত ছিলেন- পরিচালক বিউটি আক্তার, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তানজিমা বিনতে মোস্তফা, ওয়াসিকুর রহমান, তাসনিম বিনতে মোস্তফা, রাশিক আলম চৌধুরী ও মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: সানা উল্লাহ। সম্মেলনে গত ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে কোম্পানির বিভিন্ন শাখা প্রধানকে পুরস্কৃত করা হয় এবং ২০২৬ইং সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।