মেহরাব হোসেন ববি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো: মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: আরিফ হোসাইন শান্ত। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: মিজানুর রহমান। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন। এর মধ্যে দু’টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এই তিন পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মো: মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মো: আরিফ হোসাইন শান্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মো: মিজানুর রহমান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বেলা ২টায় ভোট গণনা শুরু হয় এবং ২:৩০ মিনিটে নির্বাচন কমিশন ফল ঘোষণা করেন।



