মোহাম্মদ জয়নাল আবেদীন
সহকারী অধ্যাপক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৭০. হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশকে কয় ভগে ভাগ করা যায়?
(ক) তিন (খ) চার
(গ) পাঁচ (ঘ) ছয়
৭১. লুকা প্যাসিওলি কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?
(ক) জুলু (খ) মাউরি
(গ) টোডা (ঘ) ফ্রানসিস
৭২. হিসাববিজ্ঞানের উন্মেষপর্বকে আবার কয় ভাগে বিভক্ত করা যায়?
(ক) তিন ভাগে (খ) চার ভাগে
(গ) ছয় ভাগে (ঘ) সাত ভাগে
৭৩. ‘এ যুগে মানুষ বনে-জঙ্গলে বা গুহায় বাস করত। ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত।’- এখানে কোন যুগের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে?
(ক) প্রাচীন যুগ (খ) প্রস্তর যুগ
(গ) বিনিময় যুগ (ঘ) মুদ্রা যুগ
৭৪. ‘পণ্য বিনিময় যুগ’ নামকরণের প্রেক্ষিত কোনটি?
(ক) গাছের পাতায় পণ্যের হিসাব রাখা
(খ) নতুন নতুন পণ্য উদ্ভাবন করা
(গ) মুদ্রা দিয়ে পণ্য ক্রয়-বিক্রয় কার্য শুরু করা
(ঘ) পণ্যের বিনিময়ে পণ্য গ্রহণ প্রথা চালু হওয়া
৭৫. মুদ্রা যুগে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবস্থা না থাকায় মানুষ ব্যবসায় সংক্রান্ত নানা তথ্য পশুর চামড়ায় লিখে রাখত। মুদ্রা যুগের হিসাবরক্ষণের এ পদ্ধতিটি বর্তমানে কী নামে পরিচিত?
(ক) একতরফা দাখিলা পদ্ধতি (খ) ভুল-সংশোধনী পদ্ধতি
(গ) দু’তরফা দাখিলা পদ্ধতি
(ঘ) রক্ষণশীল হিসাব নীতি ব্যবস্থা
উত্তর : ৭০. খ, ৭১. ঘ, ৭২. খ, ৭৩. খ, ৭৪. ঘ, ৭৫. ক।



