চট্টগ্রাম ব্যুরো
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদীঘি সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্যের এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ১১ দলীয় ঐক্য, চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগর জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরী শাখার আমির মাওলানা জিয়াউল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও লংমার্চ বাস্তবায়ন কমিটি চট্টগ্রামের আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মুহাম্মদ শোয়াইব, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি চট্টগ্রাম মহানগরীর সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, লেবার পার্টি চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলাউদ্দিন আলী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি আবু সাঈদ, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানি, বাংলাদেশ খেলাফত মজলিসের নগর সেক্রেটারি রিদুয়ানুল ওয়াহেদ, জাতীয় নাগরিক পার্টির নগর যুগ্ম আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন প্রমুখ।



