বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত

Printed Edition

আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল জব্বার (রাহ.) কর্তৃক প্রতিষ্ঠিত চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে।

৩০ জুন ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিউট মিলনায়তনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু জাফর খাঁনের কাছ থেকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন এমপি।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলরদ্বয়, যথাক্রমে প্রফেসর ড. শহিদুল ইসলাম (একাডেমিক) ও প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী (প্রশাসন)) -সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। উল্লেখ্য, ইতিপূর্বে ১৯৯১, ২০০০ ও ২০১৮ সালেও বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত ও পুরস্কৃত হয়েছিল। বিজ্ঞপ্তি।