ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার হওয়ার শখ অনেকেরই। যদিও কারো কারো অতীতের দায়িত্ব পালনটা ছিল প্রশ্ন বিদ্ধ। জাতীয় দলের সর্বশেষ ম্যানেজার ছিলেন আমের খান। সাবেক এ বাফুফের এ সদস্য একই সাথে ব্রাদার্স ইউনিয়নেরও ম্যানেজার। তবে এবার আসিয়ান কাপে সাবেক ফুটবলার আমের খানকে আর ম্যানেজার পদে রাখা হলো না। তাকে জাতীয় দলের কো অর্ডিনেটরের পদে নতুন দায়িত্ব দিয়ে ম্যানেজার করা হয়েছে আমিরুল ইসলাম বাবুকে। বাফুফে সদস্য বাবু আগেও জাতীয় দলের ম্যানেজার ছিলেন। এ ছাড়া বাফুফের সদস্য ইকবাল হোসেনকে দেয়া হয়েছে টিম লিডারের দায়িত্ব।



