তাইওয়ান প্রণালীতে বাড়ল চীনা জাহাজের মহড়া

Printed Edition

এএফপি

তাইওয়ানের উপকূলীয় জলসীমায় চীনের নৌযানের চলাচল চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে বলে সতর্ক করেছে তাইপের কোস্টগার্ড। দ্বীপাঞ্চলটির ওপর বেইজিংয়ের রাজনৈতিক ও সামরিক তাগিদ বাড়ানোর ধারাবাহিকতায় এই তথ্য প্রকাশ পেল।

তাইপের দেয়া তথ্যমতে, নিজেদের সার্বভৌম অঞ্চল দাবি করা চীনের সামরিক বিমান, রণতরী ও কোস্টগার্ডের উপস্থিতি দ্বীপটির চারপাশে প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে বেইজিংয়ের এমন দাবি সবসময়ই নাকচ করে আসছে তাইওয়ান কর্তৃপক্ষ।