ডন
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় নামাজে জানাজা ও দাফনপ্রক্রিয়া মহররমের প্রথম ১০ দিনের পর অনুষ্ঠিত হবে। অবিলম্বে জানাজা অনুষ্ঠিত হওয়ার যে গুঞ্জন উঠেছিল, তা নাকচ করে খামেনির দাফন তদারকির দায়িত্বে থাকা কমিটি এ ঘোষণা দিয়েছে।
ইরানের সংবাদমাধ্যম ‘ওয়ানা ইরান’ জানিয়েছে, কমিটি তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক বিবৃতিতে সর্বোচ্চ নেতা ও মার্কিন-ইসরাইলি হামলায় তার সাথে নিহত হওয়া পরিবারের সদস্যদের আসন্ন রাষ্ট্রীয় জানাজা নিয়ে তৈরি ব্যাপক বিভ্রান্তি দূর করেছে।



