কাতালান বিচ্ছিন্নতাবাদীদের সাধারণ ক্ষমা বৈধ : ইউরোপীয় আদালত

Printed Edition

আলজাজিরা

কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সঙ্কট নিরসনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের গৃহীত সাধারণ মা আইন ইউরোপীয় ইউনিয়নের আইনের পরিপন্থী নয় বলে রায় দিয়েছে ইউরোপের শীর্ষ আদালত। গতকাল বৃহস্পতিবার লুক্সেমবার্গে অবস্থিত ইউরোপীয় আদালতের এই সিদ্ধান্ত মাদ্রিদ সরকার এবং তাদের কাতালান মিত্রদের জন্য একটি বড় রাজনৈতিক বিজয় হিসেবে গণ্য হচ্ছে। আদালত তাদের পর্যবেণে জানিয়েছে, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক উত্তেজনা প্রশমন এবং পুনর্মিলনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ল্েয অপরাধমূলক দায়মুক্তি প্রদানের আইন প্রণয়ন সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব এখতিয়ারভুক্ত। আদালতের রায়ে স্পষ্ট করা হয়েছে যে, স্পেনের বর্তমান আইনটি ইউরোপীয় ইউনিয়নের আইনি কাঠামোর কোনো লঙ্ঘন ঘটায়নি।

২০২৪ সালে স্পেনের পার্লামেন্টের নিম্নকে পাস হওয়া এই বিতর্কিত আইনটির ফলে ২০১১ সাল থেকে শুরু হওয়া কাতালান বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সাথে জড়িত শত শত সরকারি কর্মকর্তা ও আন্দোলনকারীর বিরুদ্ধে থাকা অপরাধের রেকর্ড মুছে ফেলার পথ সুগম হয়েছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে নির্বাসিত কাতালান নেতা কার্লেস পুইগদেমনতের দেশে ফেরার আইনি প্রতিবন্ধকতা অনেকাংশেই দূর হতে পারে। স্পেনের রাজনৈতিক ইতিহাসে গত কয়েক দশকের সবচেয়ে বড় সঙ্কট হিসেবে বিবেচিত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ২০১৭ সালে, যখন কাতালান নেতারা আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও স্বাধীনতার দাবিতে একতরফা গণভোটের আয়োজন করেন।