উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

Printed Edition

সিএনএন

এক বিরল কূটনৈতিক সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সম্প্রতি বেইজিংয়ে আতিথ্য দেয়ার পর এবার পিয়ংইয়ং সফরে যাচ্ছেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ গতকাল শুক্রবার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

জানানো হয়, সোমবার থেকে শুরু হতে যাওয়া দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে শি জিনপিং উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ২০১৯ সালের পর এটিই শি জিনপিংয়ের প্রথম উত্তর কোরিয়া সফর, যা চলতি বছরে তার প্রথম বিদেশ সফরও বটে।