নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত

Printed Edition

টিআরটি ওয়ার্ল্ড

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শগত মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের বিতর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদের জোয়ার দেখা দিয়েছে। নিউ ইয়র্কের বিশ্বখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন।

তবে ভবনটির বাইরে এবং শহরজুড়ে মানবাধিকার সংগঠন, মুসলিম, শিখ, খিষ্টান ও দলিত সম্প্রদায়ের শত শত প্রতিনিধি সমবেত হয়ে আরএসএসকে চরমপন্থা ও হিন্দুত্ববাদী হিংস্রতার মূল উসকানিদাতা হিসেবে আখ্যা দিয়ে সেøাগান ও প্রতিবাদ সমাবেশ শুরু করেন। আরএসএসের প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য- এই তিন দেশে সফর করছেন প্রতিষ্ঠানটির শীর্ষ নেতা ভাগবত। তবে তিনি যুক্তরাষ্ট্রে পা রাখার পরই এই সফর বাতিল ও তাকে প্রতিহত করার তীব্র দাবি ওঠে।

সিআইএ ইতঃপূর্বে আরএসএসের প্রধান সহযোগী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলকে উগ্র ধর্মীয় সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল, যা এই বিরোধিতাকে আরো উসকে দেয়। মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাসংক্রান্ত কমিশন ওয়াশিংটন প্রশাসনের কাছে ভাগবতের ভিসা বাতিল এবং ভারতে সংখ্যালঘু নির্যাতনের অপরাধে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর জোর সুপারিশ জানায়।