বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃতামালা অনুষ্ঠিত

Printed Edition

(বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে “ঞৎধহংভড়ৎসরহম ঈধহপবৎ ঈধৎব ঃযৎড়ঁময এবহড়সরপং ধহফ চৎবপরংরড়হ গবফরপরহব” শীর্ষক আন্তর্জাতিক ক্লিনিক্যাল অনকোলজি বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মুজিবুর রহমান হাওলাদার।

অনুষ্ঠানের প্যাট্রন ও ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ মো: আকরাম হোসেন স্বাগত বক্তব্যে রাখেন।

এ ছাড়া অনুষ্ঠানে দুইজন বিদেশী বিশেষজ্ঞ বক্তব্য রাখেন। তারা হলেন- যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইউসিএল জিনোমিকসের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা: মার্ক ক্রিস্টিয়ানসেন এবং যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটি, নিউ জার্সির হিউম্যান জেনেটিকস বিভাগের অ্যাডজাঙ্কট অধ্যাপক ডা: দিয়েগো মারিন।

তারা ক্যান্সারের জিনগত পরিবর্তন শনাক্তকরণ, মলিকুলার প্রোফাইলিং, বায়োমার্কারভিত্তিক চিকিৎসা নির্বাচন, টার্গেটেড থেরাপি, বংশগত ক্যান্সারের ঝুঁকি নিরূপণ এবং প্রিসিশন অনকোলজির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সেই সাথে জিনোমিক তথ্যকে ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণের সাথে সমন্বয়ের পাশাপাশি মানসম্মত পরীক্ষাগার, প্রশিক্ষিত জনবল, তথ্যের নিরাপত্তা ও নৈতিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সিঙ্গাপুর থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রিসিশন মেডিসিন বিষয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের স্নাতক ডা: ফারজানা ইয়াসমিন।

প্রধান অতিথি অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ বিএমইউর জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনভিত্তিক শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি অধ্যাপক ডা: মুজিবুর রহমান হাওলাদার জিনোমিক গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, গবেষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কার্যকর সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।