চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. স্বপন কুমার পালিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সিভিল ইঞ্জিনিয়রিং বিভাগে প্রফেসর হিসেবে যোগদান করেছেন। সম্প্রতি আইআইইউসি তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে।
প্রায় ৪০ বছরের শিক্ষকতা জীবনের সমৃদ্ধ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রফেসর ড. স্বপন কুমার পালিত ১৯৮৭ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়রিং বিভাগে শিক্ষকতায় যোগদান করেন। ২০০৪ সালে তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়রিং বিভাগের প্রফেসর পদে নিয়োগ পান।
১৯৯৩ সালে তিনি ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে সিভিল ইঞ্জিনিয়রিংয়ে এম.এসসি. এবং ২০০১ সালে একই প্রতিষ্ঠান থেকে পিএইচ.ডি সম্পন্ন করেন।
প্রফেসর ড. স্বপন কুমার পালিত কুমিল্লা বোর্ডের অধীনে ১৯৭৯ সালে এসএসসি, ১৯৮১ সালে এইচএসসি এবং ১৯৮৫ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়রিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন স্বীকৃত জার্নালে তার বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অগণিত থিসিস ও গবেষণা কাজের সুপারভাইজার ও রিভিউয়ার ছিলেন। বিজ্ঞপ্তি।



