বিনোদন প্রতিবেদক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র ফোরাম-এর আয়োজনে এফডিসি জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩ জুন বাদ আসর অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সাইদুর রহমান সাঈদ, পরিচালক আওকাত হোসেন, পরিচালক এ জে রানা, প্রযোজক ও পরিচালক শামসুল আলম, অভিনেতা শিবা সানু, পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, পরিচালক মোস্তাফিজুর রহমান মহারাজ, পরিচালক একে এম ফিরোজ বাবু, পরিচালক ওয়াজেদ আলী বাবলু, চিত্রগ্রাহক ইস্তফা রহমান, আজাহার, চিত্র সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, ব্যবস্থাপক মোঃ মান্নান, পরিচালক নিলয়, তানবীর, রবি, নায়ক মাসুদ রানা মিন্টু, পরিচালক আবুল হোসেন রাজু, অভিনেতা হারুন, সহকারী পরিচালক রাজিব, খায়ের মোহাম্মদ শরীফ, অভিনেত্রী স্বপ্না এবং জাতীয়তাবাদী চলচ্চিত্র ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হানিফ রেজা মিলনসহ আরো অনেকে।



