প্রাইম ব্যাংকের সাথে মোটর হেড বিডির চুক্তি

Printed Edition

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে মোটর হেড বিডির সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি গুলশান অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত ব্যাংকের করপোরেট অফিস সিম্পলট্রি আনারকলীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা মোটর হেড বিডি প্রদত্ত বিভিন্ন অটোমোটিভ সেবায় ১২% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দার তানভীর ফয়সাল এবং মোটর হেড বিডির ডিরেক্টর ও হেড অব বিজনেস একরামুল হক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস) তাকিয়ান চৌধুরী এবং মোটর হেড বিডির ডিরেক্টর তারিকুল ইসলাম রাজিবসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।