মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরাইল

Printed Edition

আনাদোলু এজেন্সি

গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে বলা হয়েছিল, লেবাননের দুই এলাকায় ‘পাইলট’ বা পরীক্ষামূলকভাবে আইডিএফের কয়েকটি সেনা দলের উপস্থিতি থাকবে। বাকি এলাকগুলো থেকে সেনা প্রত্যাহার শুরু হবে এবং ‘পাইলট’ এলাকা থেকে সবার শেষে সেনাদের প্রত্যাহার করে নেয়া হবে।

উল্লেখ্য, লেবাননে সামরিক অভিযান ইস্যুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননে সামরিক অভিযান বন্ধের পক্ষে, কিন্তু নেতানিয়াহু চান অভিযান অব্যাহত থাকুক। সাম্প্রতিক অতীতে এই নিয়ে একাধিকবার নেতানিয়াহুকে কড়া ভাষায় ধমক ও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রশাসন লেবাননে আইডিএফের অভিযান বন্ধের জন্য এখনো ইসরাইলের ওপর চাপ আছে মার্কিন প্রশাসনের। তবে সেই চাপকে দৃশ্যত ‘পাত্তা’ না দিয়েই দক্ষিণ লেবাননে সেনাঘাঁটি করছে ইসরাইল।