ড. মো: মন্জুরুল কাদির বারির নতুন মহাপরিচালক

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

কৃষি বিজ্ঞানী ড. মো: মন্জুরুল কাদির বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক আদেশ বলে তিনি বারির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন। তিনি এর আগে বারির পরিচালক (তেলবীজ গবেষণা কেন্দ্র) হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. মো: মন্জুরুল কাদির ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (তেলবীজ গবেষণা কেন্দ্র) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় থেকে ২০০৯ সালে ঙরষংববফ ইৎববফবৎ (জধঢ়বংববফ ্ এৎড়ঁহফহঁঃ) এর ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকা, ভারত, নেদারল্যান্ড, স্পেন, থাইল্যান্ড, কেনিয়া ও ভিয়েতনামসহ বিশে^র বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে যোগদান করেছেন। এ ছাড়াও দেশী-বিদেশী বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন।

ড. মো: মন্জুরুল কাদির ১৯৬৮ সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।