বিশ্বকাপের উন্মাদনায় ক্ষতি ১ হাজার ৭০০ কোটি ডলার

Printed Edition

এনডিটিভি

ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। ২০২৬ বিশ্বকাপে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে কিংবা লামিন ইয়ামালের মতো তারকাদের খেলা দেখতে মগ্ন থাকায় কর্মক্ষেত্রের সামগ্রিক উৎপাদনশীলতায় বড় ধাক্কা লেগেছে।

বিশেষ করে আসরের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কার্যক্রম ও দাফতরিক কাজে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি রেকর্ড করা হয়েছে। ‘ইউকেজি’র এক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বকাপের খেলা দেখা, অফিসে দেরিতে পৌঁছানো এবং কর্মক্ষেত্রে মনযোগ হ্রাসের কারণে বিশ্বজুড়ে প্রায় ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ উৎপাদনশীলতা নষ্ট হয়েছে।