সিলেটের রেজিস্টারি মাঠে ১১ দলীয় ঐক্যের জনসভা কাল

Printed Edition

সিলেট ব্যুরো

জামায়াতে ইসলামীর সিলেট মহানগরী আমির ও মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ছাত্র-জনতা কোনো ছাড় দেবে না। বিএনপি ভোটের আগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে প্রতারণা করেছে। তারা পতিত ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে। এই দেশে আর কাউকে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দেয়া হবে না।

গতকাল সন্ধ্যায় আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় নগরীর রেজিস্টারি মাঠে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের জনসভাকে সফলের লক্ষ্যে জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, এনসিপির জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি সিলেট জেলা মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন নিয়াজী, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও জেলা সভাপতি মাহিন আহমদ খান, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মহানগর আহ্বায়ক ওমর ফারুক, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি-বিডিপি সিলেট মহানগর সভাপতি কবির আহমদ প্রমুখ।