তীব্র সমালোচনা বিশেষজ্ঞদের

শিশুদের টিকাদান নীতিতে বড় পরিবর্তন ট্রাম্পের

Printed Edition

এএফপি

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য টিকা গ্রহণের বাধ্যবাধকতা পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়ে এক নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্বাক্ষরিত এই আদেশে একই সাথে হাম, মাম্পস ও রুবেলার প্রচলিত সমন্বিত এমএমআর প্রতিষেধকটিকে তিনটি পৃথক টিকে হিসেবে সরবরাহের উদ্যোগ নেয়ার তাগিদ দেয়া হয়েছে।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের এক বড় অংশ ট্রাম্পের এই পদক্ষেপকে সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং সাধারণ স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে অ্যাখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র, যিনি নিজে একটি টিকাবিরোধী অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা, দীর্ঘ দিন ধরে দাবি করে আসছেন যে প্রতিষেধক গ্রহণের সাথে অটিজমের সংযোগ রয়েছে।