আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন অগ্রযাত্রা

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং কমিটির একটি গুরুত্বপূর্ণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে অংশগ্রহণের অভিজ্ঞতা পর্যালোচনা, চলমান কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এফ এম সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং কমিটির সদস্যরা, বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট চেয়ারম্যান/ফোকাল পয়েন্ট ও ফোকাল পার্সন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও একাডেমিক ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিসি অধ্যাপক এফ. এম সিদ্দিকী র‌্যাংকিং কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান গবেষণা, উদ্ভাবন ও ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ডকে (ইমআর) কার্যকরভাবে কাজে লাগিয়ে পেটেন্ট, উদ্ভাবন, গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং কার্যক্রমের বর্তমান অগ্রগতি এবং ইতোমধ্যে সম্পন্ন কাজগুলো উপস্থাপন করা হয়। পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা: ফারিয়া হাসিন একটি বিস্তারিত উপস্থাপনার মাধ্যমে র‌্যাংকিং কার্যক্রমের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে সম্পন্ন ও চলমান কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা এবং ভবিষ্যতে আরো কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে এসব বিষয় তুলে ধরেন। সভায় আরো উপস্থিত ছিলেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল, মেডিসিন অনুষদে ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: ইব্রাহীম সিদ্দিক, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা: সাইফ উল্লাহ মুন্সী, শিশু অনুষদের ডিন অধাপক ডা: মো: আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা: সাখাওয়াত হোসেন সায়ন্থ, নার্সিং অনুষদের ডিন অধাপক ডা: মো: মনির হোসেন খান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা: মোহাম্মদ আবু হেনা চৌধুরী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা: ইরতেকা রহমান, পরিচালক (পরিদর্শন), কলেজেস অ্যান্ড গ্রাজুয়েট ইনস্টিটিউটস, অধ্যাপক ডা: মোহাম্মদ রফিকুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ডা: নূরুন নাহার খানম, আইটি সেলের পরিচালক অধ্যাপক ডা: এ কে এম আখতারুজ্জামান, বিএমইউর জার্নালের এক্সিকিউটিভ এডিটর অধ্যাপক ডা: এম মোস্তফা জামান, র‌্যাকিং কমিটির সদস্য ও ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: ফজলে রাব্বি চৌধুরী, র‌্যাকিং কমিটির সদস্য ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: জেবা-উন-নাহার, র‌্যাকিং কমিটির সদস্য ও জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: ফারুক ইশতিয়াক প্রমুখ। বিজ্ঞপ্তি।