অপহরণের ৪ দিন পর শিকলবন্দী অবস্থায় বিপুলকে উদ্ধার

Printed Edition

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গায় নিখোঁজের চার দিন পর এক ব্যক্তিকে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তি মো: বিপুল (৪৫), সে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর পোস্ট অফিস এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর তার কোনো খোঁজ না পেয়ে পরিবার আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।