চট্টগ্রাম ব্যুরো
কক্সবাজার সদর থানায় দায়ের করা হত্যামামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো: আরিফকে (২৪) চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফ কক্সবাজার সদর উপজেলার তেতৈয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার সদর থানার মামলা নম্বর-৫৮ এর এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো: আরিফ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ আভিযানিক দল আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতর থেকে আরিফকে গ্রেফতার করে।



