সাউদার্ন ইউনিভার্সিটিতে বায়োইনফরমেটিক্স বিষয়ক কর্মশালা

Printed Edition

সাউদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও ফার্মা ক্লাবের উদ্যোগে এবং ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেডের সহযোগিতায় ডিসকভার দ্য কোড অব কিউর উইথ বায়োইনফরমেটিক্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা গত সোমবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান আইরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান এবং প্রধান বক্তা ছিলেন- ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস কে ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. এম এম হক। এ ছাড়াও কর্মশালায় ফার্মেসি বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বায়োইনফরমেটিক্স, মলিকুলার ডকিং ও ড্রাগ ডিসকভারি বিষয়ে আলোচনা এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। মলিকুলার ডকিংয়ের বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার এবং বায়োইনফরমেটিক্স-ভিত্তিক গবেষণার সম্ভাবনাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী আশেকুল আয়মন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।