ক্রীড়া প্রতিবেদক
দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতা আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নারী ও পুরুষ বিভাগে চারজন করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মোট আটজন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিনের এ প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।



