বিভিন্ন স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Printed Edition
ফরিদগঞ্জ উপজেলা
ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ সদরের বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গত মঙ্গলবার দুপুরে এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী। এর আগে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মাঠে বৃক্ষরোপণ করা হয়। আলোচনা সভায় মোতাহার হোসেন বলেন, দীর্ঘদিনের বিভাজন ভুলে ফরিদগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করাই তার মূল লক্ষ্য। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দেবে। সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।