(গত দিনের পর)
রাজকুমার মান্দারশাহ চিন্তায় পড়ে গেলেন। ‘তুমি তো কথা বলতে পারো না। তাহলে তোমার কী খেতে ইচ্ছে করছে, আমরা জানব কীভাবে?’ বড় চিন্তিত মুখে তিনি মেরিন্তারাকে জিজ্ঞেস করেন।
মেরিনতারা চামচ দিয়ে একটি গোল পেয়ালায় রাখা খাবার দেখিয়ে দেয়। সেটা ছিল গরুর দুধের পায়েস।
মান্দারশাহ অবাক হলেন। ‘পায়েস? তুমি তো দেখছি মিষ্টি খাবার পছন্দ করো! আচ্ছা, তোমাকে পায়েস এবং আরো মিষ্টি খাবার দেয়া হবে। আমারও পায়েস খুব পছন্দ।’
মেরিন্তারা পায়েসের পেয়ালা থেকে চামচ দিয়ে কিছুটা পায়েস মুখে নিতেই তার মুখ বিকৃত হয়ে গেল। তার প্রিয় শামুক-বিস্কুটের নোনতা স্বাদের তুলনায় এই আতব চাল আর গরুর দুধের তৈরি পায়েস তার কাছে কেমন যেন অদ্ভুত লাগল। তবুও, রাজকুমারকে খুশি করার জন্য সে হাসি মুখে কিছুটা পায়েস খাওয়ার চেষ্টা করে। (চলবে)


