মৃত্যুবার্ষিকী

ড. মঞ্জুশ্রী চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

রতœাগর্ভা নারী, সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মঞ্জুশ্রী চৌধুরীর আজ ২০তম মৃত্যুবার্ষিকী। সিলেটের বিশ্বনাথ উপজেলার আকিলপুরের কৃতী সন্তান ড. মঞ্জুশ্রী চৌধুরী ২০০৬ সালের ১১ জুন পরলোক গমন করেন।

শিক্ষা অঙ্গনে একটি পরিচিত নাম ড. মঞ্জুশ্রী চৌধুরী। ১৯৪১ সালে সিলেট এমসি কলেজ থেকে ডিস্টিংশনসহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫২- ৫৩ সালে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণী পেয়ে বিটি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬০ সালে তিনি প্রধান শিক্ষায়িত্রীর পদে উন্নীত হন। স্বাধীন বাংলাদেশে তিনিই প্রথম বাংলাদেশ পতাকা শীর্ষক একটি প্রতীকী ব্যঞ্জনাময় কথিকা লিখে বাংলাদেশ বেতারে তার লিখিত বক্তব্য সম্প্রচার করেছিলেন (জানুয়ারি ১৯৭২)। তার পিএইচডি গবেষণার বিষয় রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক। স্বাধীন বাংলাদেশে নতুন পাঠ্যপুস্তক রচনায় মঞ্জুশ্রী বাংলা পাঠ্যপুস্তকের অন্যতম প্রণেতা। ১৯৭৮ সালে তিনি বেগম বদরুন্নেসা সরকারি গার্লস কলেজে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক পদে নিযুক্ত হন। তার জ্যেষ্ঠপুত্র ড. শুভাগত চৌধুরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ প্রণেতা ও কলাম লেখক। কনিষ্ঠ পুত্র ড. অরূপরতন চৌধুরী বারডেমের ডেন্টাল বিভাগের ভিজিটিং প্রফেসর। তিনি একজন শব্দসৈনিক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধী সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা সভাপতি। একমাত্র কন্যা ড. মধুশ্রী ভদ্র ঢাকা কলেজের উদ্ভিদ বিভাগের প্রাক্তন অধ্যাপিকা। ১৯৯৫ সালে আকিলপুর গ্রামে ‘প্রতিভা পাঠাগার’ এর মধ্য দিয়ে মঞ্জুশ্রী অ্যাকাডেমির স্বপ্ন রচনা হয় এবং ইতোমধ্যে ৭০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি।