সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ

Printed Edition

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির উদ্যোগে ফল ২০২৬ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনোভিয়া ফার্মা পিএলসির চিফ অপারেটিং অফিসার মো: মঈন উদ্দিন মাজুমদার। স্কুল অব ল-এর ডিন ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব স্বাগত বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (এলপিআর) এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির অ্যাডভাইজার অধ্যাপক ড. মো: সেলিম রেজা। অনুষ্ঠানের সমাপনী পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং প্রোভিসি অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। বিজ্ঞপ্তি।