ছাত্রশিবিরের ১৪তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত

Printed Edition
রাজধানীর দনিয়ায় ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জুলাই দ্রোহ ও সাংস্কৃতিক সন্ধ্যায় নেতৃবৃন্দ  : নয়া দিগন্ত
রাজধানীর দনিয়ায় ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জুলাই দ্রোহ ও সাংস্কৃতিক সন্ধ্যায় নেতৃবৃন্দ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিবউদ্দিন খান খুররম অডিটোরিয়ামে গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ১৪তম ইয়ুথ সামিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তিনি শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, ‘বুক পেতে দিয়ে ছাত্ররা যে স্বাধীনতা ও অধিকার আদায় করেছে, তা কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না।’ তিনি শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সুন্দর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

‘অধিশবহ ণড়ঁৎংবষভ: ঐধৎসড়হরুব ঝঢ়রৎরঃঁধষরঃু ডরঃয ঝশরষষং ঞড় খবধফ ঞযব ডড়ৎষফ’ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী এ সামিটে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত দেশের বিভিন্ন অঞ্চলের বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের নির্বাচিত দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থীরা অংশ নেন।

সকালে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সামিটের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার দারস পেশ করেন। পরে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। তিনি একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় মেধার পাশাপাশি নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন ও নৈতিক অবক্ষয় থেকে সতর্ক থাকতে হবে। তিনি মোবাইল ফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে সময় নষ্টের মাধ্যম হিসেবে নয়, বরং জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের উপকরণ হিসেবে ব্যবহারের আহ্বান জানান।

সমাপনী পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

দিনব্যাপী সামিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার পরিকল্পনা, অ্যাকাডেমিক উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট, সময় ব্যবস্থাপনা, একবিংশ শতাব্দীর নেতৃত্ব বিকাশ এবং উম্মাহর উন্নয়নে বুদ্ধিবৃত্তিক বিনিয়োগ বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষাবিদ, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের সদস্য এবং ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।