খেলা ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে পাকিস্তানের। আগের দু’টিতে দুই দলের একটি করে জয়ে শেষ ম্যাচটি হয়ে উঠে সিরিজ নির্ধারণী হিসেবে। টস হেরে ফিল্ডিংয়ে নামল স্বাগতিকরা। বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সাথে স্পিনারদের দারুণ বোলিংয়ে ১৫৭ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। লো স্কোরিং সিরিজের শেষ ম্যাচে সফরকারীদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারিয়ে সেখান থেকে মার্নাস লাবুশেনকে নিয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন অধিনায়ক জস ইংলিশ। দু’জনের ৪৬ রানের জুটির পর রানআউটের শিকার ১৯ রানে লাবুশেন। কিন্তু অ্যালেক্স ক্যারিকে সাথে নিয়ে লড়াই চালিয়ে ৫২ রানের আরো একটি জুটি গড়েন ইংলিশ। একপর্যায়ে অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ৯৮। সেই অস্ট্রেলিয়াই ১৩৭ রানে হারায় ৮ উইকেট। মূলত দলীয় ১১৯ রানে ও ব্যক্তিগত ৬৫ রানে ইংলিশ আউট হলে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসে পড়ে। দ্বিতীয় সর্বোচ্চ রান লাবুশেন ও ক্যারির ব্যাটে। ৩টি উইকেট নেন আফ্রিদি। ১৫৮ রান তাড়ায় করতে নেমে ৪১.৫ ওভার খেলতে হয় পাকিস্তানকে। ম্যাচসেরা আফ্রিদি ও সিরিজসেরা আরাফাত মিনহাস।



