সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির ট্রেনিং ইনস্টিটিউটে “সাউথইস্ট ব্যাংকে গ্রাহক সেবা শক্তিশালীকরণের মাধ্যমে ব্যাংকের নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন” শীর্ষক এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম তার মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন যেখানে তিনি সর্বাধিকসংখ্যক নারীকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য আরো বেশি নারীকেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদান ও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন যেন তারা সমাজের স্বাবলম্বী সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন।
কর্মশালায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য- নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নূর নাহার তারিন ও এশিয়া ইন্সুরেন্স পিএলসির মনোনীত প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডার সুলতানা কাশেম ব্যাংকের গ্রাহক সেবা শক্তিশালীকরণের জন্য তাদের মূল্যবান মতামত ও কৌশলগত পরামর্শ প্রদান করেন।
পরে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: খালিদ মাহমুদ খান ব্যাংকের নারী উদ্যোক্তা ক্ষমতায়ন নীতি সম্পর্কে তার প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো: মাহবুব আলম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো: সেকান্দার ই আজম অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান সায়মা বানু পরিচালনা পর্ষদকে স্বাগত জানান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আবিদুর রহমান চৌধুরী আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি।



