চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রেপলিটন হাসপাতাল লিমিটেডের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে দিনব্যাপী ‘ছাত্রীদের ফ্রি মেডিক্যাল ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান এই ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক ছাত্রী বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ নেন। অনুষ্ঠানটিতে ডাক্তার সহযোগিতায় যুক্ত ছিল এনডিএফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম মেট্রেপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম এবং চট্টগ্রাম মেট্রেপলিটন হাসপাতাল লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য মিসেস আমেনা শাহীন। চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। এ ছাড়া বক্তব্য রাখেন চবি চিফ মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ আবু তৈয়ব ও এনডিএফের প্রতিনিধি ডা: নাঈমা আক্তার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা ও সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা। বিজ্ঞপ্তি।



