পরিবহন শ্রমিক ফেডারেশন

কবির সভাপতি ও সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত

Printed Edition

২৪-পরবর্তী দেশের পরিবহন সেক্টরে আর কোনো মাফিয়া রাজত্ব চলবে না। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনে ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৬-এ বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান উপস্থিত ডেলিগেটদের সর্বসম্মতিক্রমে কবির আহমদকে সভাপতি এবং সেলিম পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, জুলাইয়ের শহীদ আবু সাঈদ থেকে শুরু করে দেড় হাজারেরও বেশি শহীদকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই গণ-আন্দোলনে ড্রাইভার, হেলপারসহ পরিবহন খাতের ৪০ জনেরও বেশি শ্রমিক শহীদ হয়েছেন। তাদের প্রতিও আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। বিজ্ঞপ্তি।