নতুন ৪টি বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের

Printed Edition

আধুনিক, সহজলভ্য ও গ্রাহকবান্ধব বিনিয়োগ সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিসা’, ‘তিজারা’, ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’ নামে নতুন চারটি শরিয়াহসম্মত সিএমএসএমই বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন চারটি বিনিয়োগ প্রোডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান।উদ্বোধনকৃত চারটি প্রোডাক্টের মধ্যে ‘নিসা’ ও ‘তিজারা’ জামানতবিহীন এবং ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’ জামানতের বিপরীতে শরিয়াহসম্মত বিনিয়োগ সুবিধা প্রদান করবে। নতুন এ প্রোডাক্টগুলো উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক অর্থায়ন নিশ্চিত করে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান এবং কর্পোরেট শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের সব শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।