ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) সম্প্রতি নিউ ইয়র্কে একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট নেটওয়ার্কিং সেশনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ, পেশাজীবী ও কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় নেতৃত্ব, বিনিয়োগ সম্ভাবনা, টেকসই উন্নয়ন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক গুরুত্বের সাথে উঠে আসে। অংশগ্রহণকারীদের মধ্যে গঠনমূলক মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির অঙ্গীকার আরো সুদৃঢ় হয়। ইউএসবিসিসিআইয়ের সভাপতি মো: লিটন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান ও আকিজ কনসাল্টিংয়ের সিইও শাহরিয়ার ইশতিয়াক হালিম। বিজ্ঞপ্তি।



