শহীদ আয়াতুল্লাহর নামে মধ্যনগর সেতুর নামকরণের দাবি

Printed Edition

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ আয়াতুল্লাহর স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে মধ্যনগর নদীর ওপর নির্মিত সেতুর নাম স্থায়ীভাবে ‘শহীদ আয়াতুল্লাহ সেতু’ করার দাবি জানিয়েছেন তার বাবা হাজী মো: সিরাজুল ইসলাম।

হাজী সিরাজুল ইসলাম বলেন, আমার ছেলে দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জীবন দিয়েছে। সেতুটি স্থায়ীভাবে তার নামে নামকরণ করা হলে পরিবারের পাশাপাশি পুরো এলাকাবাসী গর্বিত হবে। শহীদ আয়াতুল্লাহর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মত্যাগ করেছেন তার মহান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে সরকারি গেজেটের মাধ্যমে সেতুটির নাম ‘শহীদ আয়াতুল্লাহ সেতু’ ঘোষণা করে নামফলকসহ ভিত্তিপ্রস্তর স্থাপনের জোর দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট গাজীপুর আনসার ক্যাম্পের সামনে ছাত্র-জনতার মিছিলে গুলিতে শহীদ হন আয়াতুল্লাহ ইসলাম।